স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

বেগমগঞ্জের বাবুর জীবন বাঁচাতে ১৫ লাখ টাকার প্রয়োজন

বেগমগঞ্জের বাবুর জীবন বাঁচাতে ১৫ লাখ টাকার প্রয়োজন

বেগমগঞ্জের বাবুর জীবন বাঁচাতে ১৫ লাখ টাকার প্রয়োজন, সহায়তার আবেদন

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ইউছুফ আলী খোন্দকার বাড়ির বাসিন্দা আবুল হোসেনের বড় ছেলে বাবু (২২) বর্তমানে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। হঠাৎ করেই তার শরীরে এই মরণব্যাধি ধরা পড়ে, যা পরিবারটির জন্য নেমে এসেছে চরম দুর্দশা।

স্থানীয়দের ভাষ্যমতে, বাবু একজন ভদ্র, হাসিখুশি স্বভাবের ছেলে। চৌমুহনী বাজারে মসজিদ মার্কেটে একটি চাকরি করতো। সে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলো। কিন্তু অল্প বয়সেই ব্লাড ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছে ঢাকার সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে ৪র্থ তলা, ১৫নং কেবিনে।

চিকিৎসকদের মতে, বাবুর সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন, যার জন্য আনুমানিক ১৫ লাখ টাকা দরকার। কিন্তু অসহায় পরিবারটির পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়। বাবুর বাবা আবুল হোসেনের কোনো জায়গা বা সম্পদ নেই, যা বিক্রি করে চিকিৎসার খরচ বহন করবে।

এ অবস্থায় বাবুর পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসীসহ সকলের কাছে মানবিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন। তারা বলেন, সবার সামান্য সহযোগিতাই পারে আমাদের বাবুকে আগের মতো নতুন জীবন দিতে।

এলাকাবাসীও সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং বাবুর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

আরও খবর