‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া ও বেফাকসহ আঞ্চলিক শিক্ষাবোর্ডের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাযপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে শেখবাড়ী জামিয়ার ঈদ পুনর্মিলনী

বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখবাড়ী জামিয়ার শিক্ষার্থীদের সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া এবং বেফাক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন উপলক্ষে শেখবাড়ী জামিয়ার উদ্যোগে শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পানসি রেস্টুরেন্টের হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভীর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা তোফায়েল রাহমানী ও সাবেক শিক্ষার্থী মাওলানা হাদিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী, শায়খুল হাদিস মুফতি মিজানুর রহমান কাসেমী, মুহাদ্দিস মাওলানা শাাব্বির আহমদ ফতেহপুরী, মুহাদ্দিস বুরহান উদ্দিন যাত্রাবড়ী, মুহাদ্দিস আব্দুল আজিজ মাহবুব, মাওলানা শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী প্রমুখ। 

মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী বলেন, কুরআন-হাদীসের আলো ঘরে ঘরে পৌঁছে দেয়া এবং নববী আদর্শে সমাজকে উন্নীত করার সুমহান লক্ষ্য নিয়ে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় শেখবাড়ী জামিয়া। শুরুলগ্ন থেকেই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেফাকসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বেও স্বাক্ষর রেখে আসছে। প্রতিবছরের ন্যায় এবছরও সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া, বেফাক, তানযিম, আজাদ দ্বীনি এদারাসহ আঞ্চলিক বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় মাদরাসার শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করে। 

২০২৫-২৬শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় ৪টি বোর্ডে ২৭৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মোট ১৩২জন শিক্ষার্থী মুমতায (জিপিএ-৫) লাভ করে। এছাড়া সারাদেশের সমি¥লিত মেধা তালিকায় স্থান পেয়েছে আরো ৫৭ জন শিক্ষার্থী। পাশের হার শতভাগ। এরমধ্যে আল-হাইয়াতুল উলয়া বোর্ডে মুমতায পেয়েছে ৩জন, বেফাক বোর্ডে মুমতায ৯৫ জন, মেধা তালিকায় ৩৫ জন, আজাদ দ্বীনী এদারায় মুতাওয়াসসিতাহ (হেদায়াতুন নাহু) জামাতে মুমতায ১৪জন, মেধা তালিকায় ১৪জন, তানজিমুল মাদারিসিল আরাবিয়া মৌলভীবাজার বোর্ডে মুমতায ২০ জন এবং মেধা তালিকায়  স্থান পেয়েছে ৮জন। 

এই মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিমের দায়িত্বে রয়েছেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী। 

অনুষ্ঠানে সুললিত কণ্ঠে নাশিদ ও ইসলামি সংগিত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী  শেখ এনাম, সৈয়দ ফাহিম, সায়নান সায়েম, সাদিক বিন শামিম, ফাতহুর রহমান রাফি এবং আল-ফারুক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। 

অনুষ্ঠান শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনকে মাদরাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।  

প্রসঙ্গত, এই প্রতিষ্ঠানের পাঠ্যতালিকার বাইরেও যথাযথ গুরুত্বের সাথে স্থান পেয়েছে সৃজনশীল বিষয়গুলোও। বছরব্যাপী নাহ-ছরফ, ইংরেজি, কম্পিউটার, বাংলা সাহিত্য, সাংস্কৃতিক, বিশেষ আরবি কোর্সসহ বিভিন্ন বিষয়ে কোর্স পরিচালনা করা হয়।

Tag
আরও খবর