অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

সংসদ ভবন এলাকায় স্পিকার-ডেপুটি স্পিকারের বাসভবন বৈধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2022 07:28:05 am

ফাইল ছবি

নিউজ ডেস্ক :


সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য বাসভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে দেড় যুগ আগে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ।


এই রায়ের ফলে সংসদ ভবন এলাকায় নির্মিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন বৈধ হিসেবে স্বীকৃত পেল বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।


হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দিল। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম।


সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ বাতিল চেয়ে করা রিটের পক্ষে আপিল বিভাগে শুনানিতে ছিলেন আইনজীবী তানজিব উল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।


পরে শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে রায় দিয়েছে আপিল বিভাগ। এর ফলে সেখানে নির্মিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন বৈধ বলে স্বীকৃতি পেয়েছে।


বিগত চারদলীয় জোট সরকারের সময় ২০০২ সালে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য বাসভবন নির্মাণের কাজ শুরু হয়।


লুই আই কানের মূল নকশা লঙ্ঘন করে এই নির্মাণকাজ চলছে অভিযোগ করে পরের বছর হাইকোর্টে রিট মামলা করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।


শুনানি শেষে ২০০৪ সালে হাইকোর্ট সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ কার্যক্রম অবৈধ ঘোষণা করে।


পরে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে আপিলের অনুমতি দেয় সরকারকে।


হাইকোর্টের রায় স্থগিত থাকার মধ্যেই ভবন দুটির নির্মাণ কাজ শেষ হয়। মঙ্গলবার আপিল বিভাগ লিভ টু আপিল শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিল।

আরও খবর

deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৪ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৮ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে