‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতেও ওড়ে জাতীয় পতাকা, ক্ষোভ প্রকাশ করছেন সচেতন মহল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অবহেলায় রাতেও জাতীয় পতাকা ওড়তে দেখা গেছে। 


সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানানো পতাকা অন্ধকার রাতেও উড়তে দেখা যায়। এতে আইন আমান্য করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতীয় পতাকা আবমাননার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সরেজমিনে সন্ধা ৭টায় কমপ্লেক্সে দেখা গেছে পাইপের ডগায় ঝুলছে বাংলাদেশের পরিচয়ের প্রতীক লাল-সবুজের পতাকা। জাতীয় পতাকা অবমাননার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাসপাতালে সেবা নিতে আসা প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সন্ধা ৭টায় হাসপাতালে এসে পতাকার স্ট্যান্ডে জাতীয় পতাকা উড়তে দেখে বিষয়টি লোকজনকে জানান।

স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসের রাতে জাতীয় পতাকা উত্তোলিত থাকা অবমাননার শামিল। আইন আনুযায়ী সন্ধ্যার আগে পতাকা নামিয়ে ফেলতে হবে। কোনো অবস্থাতেই রাতে পতাকা টানানো যাবে না। রাতে জাতীয় পতাকা উত্তোলিত থাকায় ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ী রুহুল আমিন, সমাজকর্মী আশিকুর রহমানসহ সচেতন নাগরিকরা বলেন ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল-সবুজের জাতীয় পতাকা পেয়েছি। হাসপতালে রাতের বেলা জাতীয় পতাকা উড়ছে এটা কর্তৃপক্ষের অবহেলা। এ পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না।

সচেতন মহল বলেন, লাল-সবুজ দুই রংয়ের এই পতাকার জন্য কত প্রাণ আর কত মা-বোন ইজ্জত দিল আর স্বাধীনতা দিবসে সেই পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রশাসনের কাছে সুষ্টু বিচারের দাবি করেন তারা।

এব্যাপারে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সানজিদা সন্ধা ৭টায় বলেন, পতাকা ওড়ার বিষয়ে এইমাত্র ইনফরমেশন পেয়েছি। এক্ষুণি নামানো হবে। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি এইমাত্র জানতে পেরেছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

জাতীয় পতাকা উত্তোলনের সরকারি বিধি অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। বিধান অমান্যকারীকে  জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১ বছরের কারাদÐ বা ৫০০০ টাকা জরিমানা বা উভয় শাস্তির বিধান রয়েছে।

Tag
আরও খবর