কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

শ্যামনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

শ্যামনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্ব¦নির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে উপজেলার গোপালপুর মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্যামনগর উপজেলা শাখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, উপজেলা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমন্বয় পরিষদ সহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে গোপালপুর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল খালেক।

পরবর্তীতে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এর পর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

জানা যায় দুপুরে মসজিদ,মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা সহ বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও বিভিন্ন কর্মসূচি পালন করে।

ছবি- শ্যামনগর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বেলুন উড়িয়ে দিচ্ছেন  জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও ইউএনও শামসুজ্জাহান কনক।



 


Tag
আরও খবর