হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত

খাজুরায় জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি: জনপ্রতি বরাদ্দ ৩০০ টাকা, নিরাপত্তায় পুলিশ মোতায়েন

তেল সংগ্রহের জন্য সকাল থেকেই পাম্প এলাকায় ভিড় বাড়তে থাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে

যশোরের খাজুরা এলাকায় জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করেছে স্থানীয় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সরকারি বিধিনিষেধ ও প্রশাসনের নির্দেশনা মেনে আজ বৃহস্পতিবার সকাল থেকে খাজুরা ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহী এবং কৃষকদের কাছে সীমিত পরিসরে তেল বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকেই ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতি মোটরসাইকেল আরোহী এবং কৃষি কাজের জন্য আসা প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩০০ টাকা সমমূল্যের পেট্রোল বা ডিজেল ক্রয় করতে পারবেন। মূলত তেলের মজুদ ধরে রাখা এবং সবার কাছে জ্বালানি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তেল সংগ্রহের জন্য সকাল থেকেই পাম্প এলাকায় ভিড় বাড়তে থাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং তেল সরবরাহ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন। পুলিশের উপস্থিতিতে সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে দীর্ঘ সারিতে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন।

চলমান সেচ মৌসুমের কারণে ডিজেলের চাহিদা অনেক বেশি। কৃষকদের দাবি, ৩০০ টাকার ডিজেলে বড় এলাকা সেচ দেওয়া কঠিন হয়ে পড়বে। তবে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট রোধে এই মুহূর্তে জনপ্রতি বিক্রির সীমা নির্ধারণ করে দেওয়া ছাড়া বিকল্প ছিল না। তেল সরবরাহ বৃদ্ধিপেত থাকলে পুনরায় স্বাভাবিক বিক্রয় প্রক্রিয়া শুরু হবে।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রেশনিং ব্যবস্থা এবং পুলিশের নজরদারি অব্যাহত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।


আরও খবর