‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

এইচএসসি-তে জিপিএ-৫ না পেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছে শ্রীমঙ্গলের কাব্য

জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের অনার্স ২০২৬ বর্ষে ভর্তির মেধা তালিকায় সুযোগ পেলো বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের থিয়েটার বিভাগে ‘দ্বিতীয় স্থান এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ‘উনিশতম স্থান’ গৌরবের সাথে অর্জন করেছে সে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে থিয়েটার বিভাগ এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এই ২ বিভাগের ফলাফল পৃথক পৃথকভাবে প্রকাশ করা হয়।

২০২৩ সালে সে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ৪.৫৮ পয়েন্ট পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। কাব্য পড়াশোনার পাশাপাশি আবৃত্তি এবং ফটোগ্রাফি প্রভৃতি বিষয়ে বহু পুরস্কার অর্জন করে তার মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। 

কাব্য ন্যাশনাল টি কোম্পানির প্রাক্তন চা বাগান ব্যবস্থাপক বিজয় কান্তি ভট্টাচার্য পুষ্প এর পৌত্র (নাতি)। বাংলানিউজ টোয়েন্টিফোন ডটকম মৌলভীবাজারের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট, দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি, কণ্ঠধ্বনি আবৃত্তিচক্রের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং তনুশ্রী গোস্বামীর একমাত্র সন্তান কাব্য। এছাড়াও কাব্য ফটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুরজিৎ ভট্টাচার্য এবং পশ্চিম আশিদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মঞ্জুরী ভট্টাচার্যের ভাতিজা। 

জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ভর্তির অনুভূতির প্রকাশে কাব্য জানান, “এইচএসসি পরীক্ষায় যখন আমি সামান্যর জন্য জিপিএ-৫ পেলাম না তখন মানসিকভাবে ভেঙে না পড়ে আমি পড়াশোনায় দ্বিগুণভাবে মনোযোগ দেই। নানান ব্যর্থতার পর এই সাফল্য ধরা দেয়। জিপিএ-৫ না পেয়েও আমি আমার পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছি, এটাই বড় কথা। কাব্য সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী।


Tag
আরও খবর