জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

আবু তালেব,(লালপুর)নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বাদ আসর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া বাগুদেওয়ান আলিম মাদরাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। ছোট বাদকয়া গ্রামের ছয়জন পেঁয়াজ শ্রমিক পাবনার ফরিদপুরে পেঁয়াজের জমিতে কাজে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদীতে যাওয়ার পথে সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী অটোবাইককে চাপা দেয়। শোকাবহ ঘটনায় সাধারণ মানুষ বাকরুদ্ধ হয়ে পড়ে। জানাজায় সাধারণ মানুষের ঢল নামে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এর আগে, একইদিন (মঙ্গলবার) সকালে উপজেলার দূড়দুড়ীয়া ইউনিয়নের ছোট বাদকয়া গ্রামের ছয়জন পেঁয়াজ শ্রমিক পাবনার ফরিদপুরে পেঁয়াজের জমিতে কাজে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদীতে যাওয়ার পথে সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী অটোবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল নামে একজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত অটোবাইক চালকসহ অন্য ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ এদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করে। রামেকে নেয়ার পথে রাজশাহীর বাঘা এলাকায় পৌঁছালে মনিরুল নামে আরেকজনের মৃত্যু হয়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবুলের মৃত্যু হয়। নিহতরা সবাই নাটোরের লালপুর উপজেলার ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা।
Tag
আরও খবর