বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

প্রতিটি এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হলে টিম ওয়ার্ক করতে হবে-তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশচিত্র

ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিগত ১৭টি বছর একটি দলের অনুশাসন দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিলনা। তাই দীর্ঘদিন পর এদেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে। আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই। ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, শালিস হবেনা। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি ২২ মার্চ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মাহবুব আনাম আরও বলেন, নির্বাচনী ইসতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করা হয়েছে। ইতোমধ্যেই ফ্যামেলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে ভোটারের আঙ্গুলের কালি মুছে যাওয়ার আগেই বিএনপির ৩১ দফার কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। 

মন্ত্রী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনে প্রতিটি উপজেলা আইটি ভিলেজ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর মাধ্যমে ১০ লাখ লোকের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক সহযোগিতা নিয়ে হাইটিক পার্কের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যেই রাজশাহীতে স্টারলিঙ্ক কাজ শুরু করে দিয়েছে।

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, ৪৫ বছর পর আপনাদের ভোটে বিএনপির এমপি নির্বাচিত করেছেন টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী থেকে। আপনারা আমাকে এমপি বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন। এখন আমাদের কাজ হলো আপনাদের উন্নয়ন করা এলাকার উন্নয়ন করা। আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় ১৭ বছর বঞ্চিত ছিল। আমি প্রতিষ্ঠানের ভবন, জীর্ণশীর্ণ ব্রীজ সহ স্থানীয় সমস্যাগুলোর উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ব্যবস্থা করবো। 

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক নূরুন্নবী শিহাব, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।


Tag
আরও খবর