তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মাদারীপুর কালকিনিতে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক।

মাদারীপুর কালকিনিতে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক


মাদারীপুরের কালকিনিতে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে পৌর এলাকার পুরান বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পৌর এলাকার দক্ষিন কৃষ্ণনগর গ্রামের ইকবাল সরদারের ছেলে মোঃ ফেরদাউস সরদার-(৩২), একই গ্রামের কালু মুন্সীর ছেলে মোঃ পলাশ মুন্সী-(২৪) ও উপজেলার টুমচর গ্রামের এসকেন্দার বেপারীর ছেলে মোঃ মেহেদী হাসান-(২৪)। 

গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলমের দিক নির্দেশনায় এস.আই দেবব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার পুরান বাজারে অভিযান চালায়। এসময় আটককৃত ওই মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদেরকে একটি দোকান থেকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর