রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার আর নেই


মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার আর নেই।


মোঃ ফজলে রাব্বী, মনপুরা প্রতিনিধি 


ভোলার মনপুরা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হাজিরহাট ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে মারনব্যাধী ক্যান্সার এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১২.৪০ মিনিটে(২০ মার্চ ২০২৬) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন:

আব্দুল মান্নান হাওলাদার ছিলেন মনপুরা উপজেলার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘ সময় মনপুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতি ছাড়াও তিনি জনপ্রতিনিধি হিসেবে ২নং হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় অনন্য অবদান রেখে গেছেন। তাঁর বিনয়ী ও জনবান্ধব আচরণের কারণে তিনি দল-মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

শোক প্রকাশ:

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন,বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল মান্নান হাওলাদারের মৃত্যুতে মনপুরাবাসী একজন দক্ষ অভিভাবক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা ও দাফন:

মরহুমের মরদেহ ঢাকা থেকে জন্মভূমি মনপুরায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল (শনিবার) সকাল ১১টায় মনপুরা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কোথায় দাফন করা হবে তা এখনো জা

না যায়নি।

Tag
আরও খবর