জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার পানসি পাড়া বন্ধন পণ্য সমাহার প্রাঙ্গণে সামাজিক সংগঠন আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ০৪ টায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব মো. শিপন আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা সদস্য এবং লালপুর থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু পানশীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, মিল্টন আলি, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির সাবেক সভাপতি মো: আবু তালেব অতিথিবৃন্দ আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার তাদের বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য শিক্ষা বহন করে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি তারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আয়োজক সংগঠন নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার মো: আসলাম আলী , বেলাল হোসেন, আতাউর রহমান, মাসুম আলী, আক্তার হোসেন, আব্দুল মতিন, আরিফ হোসেন,মেহেদী হাসান মিঠুন, মেহেদী হাসান স্বপন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর