অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে ‘রক্তের বন্ধন’ সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বন্ধন মধুপুর’-এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে স্থানীয় একটি মিলনায়তনে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এলাকার প্রায় শতাধিক পরিবারের হাতে সেমাই, চিনি, দুধ, চাল ও তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। বিতরণকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের খুশি যেন শুধু বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়-সেই লক্ষ্যেই এই আয়োজন। ঈদ সামগ্রী হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি দেখা যায়।

ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের চারপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে।

‘রক্তের বন্ধন মধুপুর’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন।এ সংগঠন দীর্ঘদিন ধরে বিনামূল্যে রক্তদান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় মানবিক সংগঠন হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৪ ঘন্টা ৫৯ মিনিট আগে