সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

কানাডার প্রবাসীদের মানবিক ছোঁয়ায় বাঘারপাড়ার ১১১ পরিবারে ঈদের হাসি

যশোরের বাঘারপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কানাডাভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘তাবাসসুম ফাউন্ডেশন’। উপজেলার খাজুরা ইউনিয়নের চন্ডিপুর, পার্বতীপুর, ধর্মগাতী ও এনায়েতপুরসহ পাশ্ববর্তী এলাকার ১১১টি অসহায় ও বিধবা পরিবারের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

গতকাল দিনব্যাপী এই বিতরণ কার্যক্রমে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ প্রায় ১৫ প্রকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হয়। যার বাজারমূল্য পরিবারপ্রতি প্রায় ১,৫০০ টাকা।উপহার পেয়ে আবেগাপ্লুত পার্বতীপুর গ্রামের বিধবা জবেদা বেগম বলেন, “স্বামীর মৃত্যুর পর একাকী জীবনযুদ্ধে এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। এই সংগঠনের ছেলেরা আগেও আমাকে সাহায্য করেছে। আল্লাহ তাদের ভালো করুক।”

 প্রসঙ্গে কানাডা থেকে মুঠোফোনে তাবাসসুম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেন বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের বড় প্রাপ্তি।”উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুল আক্তার, সংগঠনের প্রতিনিধি মোস্তাকিম বিন জামান ও আকাশ হোসেনসহ স্থানীয় সদস্যবৃন্দ। প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আরও খবর