হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০০ পরিবারকে অর্থিক সহায়তা করলেন এমপি ফজলুর রহমান সাঈদ



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ ২০০টি পরিবারের মাঝে মোট ৪ লক্ষ টাকা বিতরণ করেন।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় পাঁচবিবি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় তিনি কলেজটি পরিদর্শন করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রতিষ্ঠানটির অবকাঠামো ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
এসময় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, “আমরা জনগণের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাঁচবিবি ডিগ্রি কলেজের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য কাজ করা হবে।”স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের সহায়তা কার্যক্রম দরিদ্র পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।

Tag
আরও খবর