যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের অর্থায়নে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করে দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ , কে কে এস , গণস্বাস্থ্য , অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা। বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৩০ জন অসহায় যৌনপল্লী বাসিন্দা নারী ও শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল ১ কেজি, গুঁড়ো দুধ ৫০ গ্রাম, সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম এবং সয়াবিন তেল ১ লিটার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতদিয়া কে কে এস সেফ হোমের প্রোগ্রাম ম্যানেজার শাহাদাত হোসেন, দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোছাঃ খাদিজা আক্তার, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নেত্রী ফরিদা পারভীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান বলেন, “নারীদের উন্নয়ন ছাড়া একটি সমাজ কখনোই পূর্ণাঙ্গভাবে এগিয়ে যেতে পারে না। বিশেষ করে দৌলতদিয়ার আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তারা মহিলা বিষয়ক অধিদপ্তরে অনেক রকম কাজ আছে যেমন সেলাই ,এমব্রয়ডারি, ডিজাইনার, এ সকল কাজ করে আপনারা আপনাদের কর্মসংস্থান তৈরি করতে পারেন। আপনারা সব সময় মাদককে বিরুদ্ধে কাজ করবেন কেউ কখনো মাদক সেবন করবেন না এবং কাউকে সেবন করতেও দিবেন না। এলাকায় বসবাসরত নারীদের জীবনমান উন্নয়নে সরকার সবসময়ই আন্তরিক। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, “ঈদ সবার জন্য আনন্দের। কিন্তু সমাজের অনেক মানুষ রয়েছে যারা এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।” আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও খবর