দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক

দুই আসনে নির্বাচন: প্রচারে প্রার্থীদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2026 11:58:22 pm

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের আসন্ন নির্বাচনে প্রার্থীদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের গেজেটও প্রকাশ করা হয়েছে। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে প্রচারের ক্ষেত্রে একগুচ্ছ বিধিনিষেধ আরোপের পাশাপাশি ব্যয়সীমাও নির্ধারণ করেছে সংস্থাটি।


মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে প্রার্থীদের এসব বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো গেলেও প্রার্থী বা তার নির্বাচনি এজেন্টকে আগে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। নির্বাচনি প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ, সংখ্যালঘু বা নারীদের লক্ষ্য করে উসকানিমূলক ভাষা ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।


প্রচারের ক্ষেত্রে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার নির্দিষ্ট আকারও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্বাচনের দিন ও প্রচারকালে ড্রোন বা অনুরূপ প্রযুক্তি ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে জোর দিয়ে পলিথিন, পিভিসি ব্যানার বা রেক্সিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


নির্বাচনি প্রচারে শব্দের মাত্রা ৬০ ডেসিমেলের মধ্যে রাখতে হবে এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে। এ ছাড়া সব প্রার্থীকে এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখার কথাও জানিয়েছে ইসি।


অন্যদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের জন্য ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হয়েছে। এ আসনে ১৫০টি স্থায়ী ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। প্রার্থীদের ব্যয়সীমাও নির্ধারণ করা হয়েছে। বগুড়া-৬ আসনে সর্বোচ্চ ব্যয়সীমা ধরা হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা এবং শেরপুর-৩ আসনে প্রায় ৪১ লাখ টাকা। ভোটারপ্রতি ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।


বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে শেরপুর-৩ আসনে চারজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। আগামী ৭ এপ্রিল সকাল পর্যন্ত প্রচার চলবে এবং ৯ এপ্রিল দুই আসনেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

আরও খবর



6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

১ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে