তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে গৃহবধূ নিখোঁজের ঘটনায় স্বামীসহ গ্রেফতার-২

জয়পুরহাটে এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় তার স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে জেলার ক্ষেতলাল উপজেলার দামগর গ্রামের বাসিন্দা মোকাদ্দেস হোসেনের মেয়ের সঙ্গে  বানিয়াপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ফেজুর ছেলে শামীম হোসেনের বিবাহ হয় এবং বর্তমানে তাদের সংসারে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। 

গত ২১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গৃহবধূ মুনি টয়লেটে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। শামীমের পরিবারই গুম করেছে এমন দাবি জানিয়ে সন্ধান পেতে আহাজারি করছে মুনির স্বজনরা।

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া সরদার পাড়া গ্রামে শশুরবাড়িতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূ পারভীন আক্তার মুনি টয়লেটে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজের ঘটনায় তার বাবা মোকাদ্দেস হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তার  স্বামী শামীম হোসেনসহ দু'জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। 

বম্বু ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইয়াকুব আলী জানান, বিষয়টি থানায় অবগত করার পর পুলিশ নিয়মিত তদারকি করছেন। আশাকরি খুব শিঘ্রই পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হবে। 

এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং নিখোঁজ গৃহবধূ কোথায় আছে সেটা মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছি। অচিরেই তাকে উদ্ধার করতে পারব।

নিখোঁজ গৃহবধূ মুনি ও শামিমের সংসারে  ৪ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। মুনিকে সুস্থ অবস্থায় ফিরে পেতে কাতর হয়ে পড়েছে তার স্বজনসহ অবুঝ শিশুটি।

আরও খবর