রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল।



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় বসন্তের স্নিগ্ধ আবহে আয়োজন করা হলো এক মনোহর ইফতার ও দোয়া মাহফিল। লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে সোমবার, ১৬ মার্চ, উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে এ মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, আর সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক এম দলিলুর রহমান। উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, দপ্তর সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সদস্য সাত্তার সিকদার, এহেতেশামুল হক রাব্বী, আব্দুল ওয়াহাব, মোজাহিদুল ইসলাম সাগর, ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ফাহিম শাহরিয়ার শাফাত, লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন রানা, সিনিয়র সদস্য মোঃ কলিম উল্লাহ, এবং সদস্য বেলাল উদ্দীন আবীর ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষভাবে আলোচনা করা হয় বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মুসলিম উম্মাহর জন্য। মাহফিলের প্রতিটি মুহূর্তে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা প্রার্থনা ও দোয়ার মাধ্যমে মানবতা, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেন। মাহফিল ছিল একেবারে প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী। অতিথিরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনায় মিশে যায়, আর প্রার্থনার মুহূর্তে যেন রমজানের পবিত্রতা আরও গভীরভাবে অনুভূত হয়।

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন এমন আয়োজনের মাধ্যমে কেবল সাংবাদিক সমাজকে একত্রিত করছেন না, বরং সামাজিক দায়বোধ ও মানবিক সহানুভূতির সেতুবন্ধনও গড়ে তুলছে।

Tag
আরও খবর