আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালে কম খরচে ল্যাপরস্কোপিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অত্যন্ত কম খরচে বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশিপের আয়োজন ও বাস্তবায়নে নিজস্ব কার্যালয়ে তিন দিন ব্যাপী ল্যাপরস্কোপিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে কোন ধরনের কাঁটা- ছেড়া কিংবা সেলাই ছাড়াই ল্যাপরস্কোপিক পদ্ধতিতে গত ২৩ জানুয়ারী থেকে তিন দিন ব্যাপী পিত্তথলির পাথর, হার্ণিয়া, এপেনডিক্স ও জরায়ু টিউমার অপারেশন করা হয়।

অভিজ্ঞ চিকিৎসক দলের প্রধান হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত জেনারেল ও ল্যাপরস্কোপিক সার্জন ডাঃ সামসুদ্দিন আহম্মেদ সুমন। চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন জেনারেল ও ল্যাপরস্কোপিক সার্জন ডাঃ আহসানুল ইসলাম কল্লোল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মুজাহিদুল ইসলাম।

ল্যাপরস্কোপিক সার্জারী ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার তিন জন নারী ও তিন জন পুরুষ কম খরচে এ সেবা গ্রহণ করেন। সেবা গ্রহিতা জনৈক এক নারী বলেন কম খরচে কোন ধরনের কাঁটা- ছেড়া কিংবা সেলাই ছাড়াই অপারেশন করে এক দিন পরেই সুস্থতা নিয়ে বাড়ী যেতে পারছি।

হাসাপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন প্রত্যন্ত এলাকার মানুষের কম খরচে জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন ফেব্রুয়ারী মাস ভাষার মাস উপকূলের মানুষের সেবা প্রদানের লক্ষে হাসপাতালে এই মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে । এ ছাড়া আবারও ল্যাপরস্কোপিক সার্জারী ক্যাম্প করা হবে বলে জানান। এ জন্য তিনি রোগীদের ০১৮৪৭-৩২৭১৩৭ নম্বরে যোগাযোগ করার কথা বলেছেন।

উল্লেখ্য যে, শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প সহ হাসপাতালে কম মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।



আরও খবর