তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

হাতিয়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন ব্যাচের শিক্ষার্থীরা।

উদ্যোক্তারা জানান, প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবার ষষ্ঠবারের মতো এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। বন্ধু-বান্ধবীদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। বিশেষ করে প্রবাসে অবস্থানরত সহপাঠীদের সহযোগিতায় গত বছরের তুলনায় এ বছর আরও বড় পরিসরে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

জানা যায়, ২০২০ সালে করোনা মহামারির সময় এই উদ্যোগের সূচনা হয়। কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন যখন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন মানবিক দায়বদ্ধতা থেকে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের ঈদের কেনাকাটার টাকার একটি অংশ একত্রিত করে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেন। সেই সময় থেকেই রমজান ও ঈদকে কেন্দ্র করে তারা বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন।

পরবর্তীতে দীর্ঘ আলোচনা ও পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগকে আরও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ‘সহমর্মিতায় শক্তি, উন্নয়নে ঐক্য’ স্লোগানকে ধারণ করে “রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডিও)” নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সংগঠনের উদ্যোক্তারা জানান, মানবিক সহায়তার পাশাপাশি সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করাই সংগঠনটির লক্ষ্য। ভবিষ্যতে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে জয়দেব চন্দ্র দাস বলেন, “আমাদের ছোট এই উদ্যোগটি এখন একটি বড় মানবিক প্ল্যাটফর্মে রূপ নেওয়ার পথে। সবার সহযোগিতা থাকলে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারব।”
আমজাদ হোসেন রনি বলেন, “শুরুতে এটি ছিল সহপাঠীদের একটি ছোট উদ্যোগ। কিন্তু সবার আন্তরিকতা ও সহযোগিতায় আজ এটি একটি সংগঠনের রূপ পেয়েছে। আমরা চাই ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে সমাজকল্যাণে কাজ করতে।”

রফিকুল ইসলাম রকি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সবাই যেভাবে এগিয়ে এসেছে তা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সবাই এভাবে পাশে থাকবে এবং আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।”

উদ্যোক্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানবিক সহমর্মিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এজন্য তারা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
Tag
আরও খবর