বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপান্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  রবিবার (১৫ মার্চ)সকালে শ্যামনগর অফিসার্স  ক্লাব মিলনায়তনে  ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

গোফরইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র -জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এংগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিপাদ্যের আলোকে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা (অতিরিক্ত দায়িত্ব) বিউটি রানী মন্ডল, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের সভাপতি রনজিৎ বর্মন , উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা উন্নয়ন কর্মী শিবানী রানী বিশ্বাস,দিপা রানী, মুন্সিগঞ্জ ইউপি সদস্য রেহেনা খাতুন, তাসলিমা, রমজানগরের নমিতা মুন্ডা, শিক্ষক সুস্মিতা রপ্তান,দেবযানি মন্ডল প্রমুখ।

আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট কর্মসূচির কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চৌধুরী। 

সভায় বিভিন্ন স্তরের নারীদের অংশ গ্রহণে ৮টি দলে বিভক্ত হয়ে নারীদের সমস্যা, সমস্যা সমাধানে করণীয় ও সরকারের করণীয় বিষয় গুলি পোস্টার পেপারে লিপিবদ্ধ সহ উপস্থাপন করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন। একই সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ছবি- শ্যামনগরে রূপান্তর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা 



Tag
আরও খবর