যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

রাজবাড়ীতে ‘টাউন হল ডিসি পার্ক’-এর উদ্বোধন, সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত

রাজবাড়ীতে ‘টাউন হল ডিসি পার্ক’-এর উদ্বোধন, সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নবনির্মিত “টাউন হল ডিসি পার্ক”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ) রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত এ পার্কের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফলক উন্মোচন ও ফিতা কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। রাজবাড়ীতে ‘টাউন হল ডিসি পার্ক’ নির্মাণের মাধ্যমে স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম পাবেন। এই পার্কটি শুধু বিনোদনের জায়গা নয়, বরং এটি হবে নতুন প্রজন্মের সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক সম্প্রীতির মিলনস্থল।” তিনি এ ধরনের উদ্যোগকে টেকসইভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “রাজবাড়ীকে একটি বাসযোগ্য ও সংস্কৃতিবান জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ‘টাউন হল ডিসি পার্ক’ সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই এই পার্কটি জেলার মানুষের জন্য একটি নিরাপদ ও প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠুক।” তিনি পার্কটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা নবনির্মিত পার্কটি ঘুরে দেখেন এবং এর সৌন্দর্য ও অবকাঠামো উন্নয়নের প্রশংসা করেন। এ সময় পার্কটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলার সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে এই ‘টাউন হল ডিসি পার্ক’, যা ভবিষ্যতে স্থানীয় সৃজনশীল চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পাবে।
আরও খবর