যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

গোয়ালন্দে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোয়ালন্দে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। সভায় দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান, গোয়ালন্দঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নাছরিন নাহার, আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম।এছাড়াও গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ , সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন , জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ এ দিবসগুলো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
আরও খবর