এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী

ইফতার মাহফিল ও হাফেজদের মাঝে আল-কুরআন বিতরণ করছেন সেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী

দেশচিত্র

রমজান মাসের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল ও হাফেজদের মাঝে আল-কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার বিকেলে মধুপুর উপজেলার পঁচিশা দক্ষিণপাড়া মিফতাহুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসায় বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী একটি অনলাইন ভিত্তিক সেবা সংগঠন এ আয়োজন করেন। এতে অত্র মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রমজানের ও সংগঠনের তাৎপর্য তুলে ধরেন বন্ধু মহল টাঙ্গাইল মধুপুরবাসীর প্রধান উপদেষ্টা ও মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং পাঁচ পটল ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগরে প্রভাষক লিয়াকত হোসেন জনী, সংগঠনের  সভাপতি ও মধুপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক এবং ভাইঘাট আইডিয়া ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, সংগঠনের সহ-সম্পাদক  রেলওয়ের কর্মকর্তা খাইরুল ইসলাম আকাশ, প্রচার সম্পাদক সিফাতসহ বক্তবে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে কোরআনের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সবাইকে পবিত্র কোরআনের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তারা।

আরোও উপস্থিত ছিলেন, মহল টাঙ্গাইল মধুপুরবাসীর সদস্য শোয়াইব আহম্মেদ, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ, মাদ্রাসার মোহতামিম, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সুধীজন প্রমুখ। এছাড়াও সংগঠনের সেবা মূলক কাজ সব সময় অব্যাহত থাকবে বলে জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত অত্র মাদ্রাসার হাফেজদের মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ করা হয়। এতে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় একটি সামাজিক সংগঠন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


Tag
আরও খবর