সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শার্শার কায়বা সীমান্তে বিজিবির হানা: বাইসাইকেল ফেলে পালাল মাদক কারবারি, উদ্ধার ১০০ গ্রাম ‘আইস’

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মরণনেশা মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ মার্চ) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং পাচার কাজে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বাইসাইকেল ও মাদকের পোটলা ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১০০ গ্রাম স্বচ্ছ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান:"সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরনের অবৈধ মালামাল প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর। আমাদের গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করার ফলেই এই সাফল্য এসেছে। দেশের তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


আরও খবর