‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রমজান আমাদের কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : মো. এহসানুল হক

বড়লেখায় ইসলামী যুব মজলিসের ইফতার মাহফিল ও আলোচনা সভা


ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক বলেছেন, রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। পবিত্র মাহে রমজান অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে। শুক্রবার (৬ মার্চ) শহরস্থ ইয়াম্মি প্যারাডাইজ রেস্টুরেন্ট বড়লেখা উপজেলা ইসলামী যুব মজলিস আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচসা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও উপজেলা রসাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক (মেম্বার) এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। 

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা সহসভাপতি মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লা, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ স্বপন, বড়লেখা উপজেলা ছাত্র মজলিস সেক্রেটারি মাকনুন আহমদ প্রমুখ। 

আরো বক্তব্য দেন যুব মজলিসের উপজেলা, পৌর এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। 

জেলা যুব মজলিস সভাপতি মো. এহসানুল হক আরো বলেন,  রমজান মাস মুসলমানদের জীবনে পরিবর্তন আনার সুযোগ করে দেয়। বিশেষ কওে রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি বলেন, মাহে রমজান ও রোজা মুসলিম উম্মাহকে যে প্রশিক্ষণ দেয়, তা পরবর্তী জীবনের সবক্ষেত্রে বাস্তবায়িত হওয়াই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। 

বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি  বেশি ইবাদত, কোরআন  তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করার আহবান জানান তারা। 

সভাপতির বক্তব্যে মাওলানা আবুল হাসান হাদী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুব মজলিসের কার্যক্রমকে আরো গতিশলি ও শক্তিশালী শাখায় রুপান্তর করতে সবাইকে সক্রিয়ভাবে দাওয়াতি ও সাংগঠনিক কাজ করার আহবান জানান। 

আলোচনা শেষে  দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Tag
আরও খবর