মিরসরাইয়ের আলীরপোলে কোরবানি ঘিরে মহিষ ও ভেড়ার বিশেষ হাট ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি

পঞ্চগড়ে কারাবন্দী আওয়ামীলীগ নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

কারাবন্দী আওয়ামী লীগ নেতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।



পঞ্চগড় জেলা কারাগারে কারাবন্দী আওয়ামী লীগের এক নেতা ৫ই মার্চ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। ওই ব্যক্তি আগে থেকেই কারা কর্তৃপক্ষের অধীনে চিকিৎসারত ছিলো।

পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পঞ্চগড় জেলা কৃষক লীগের সদস্য ঐ নেতার নাম হারুন অর রশিদ (৫১)। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা।

হারুন অর রশিদ গত বছরের ১৬ই অক্টোবর একটি এনআই অ্যাক্টের (চেক ডিজঅনার) মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে ছিলো। এছাড়াও তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা ছিল বলে জানা যায়।

ঐদিন রাতে পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখেরুল ইসলাম মুঠোফোনে বলেন, গত বুধবার সকালে হারুন অর রশিদ হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। সেই অনুযায়ী দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই চিকিৎসাধীন ছিলো। বৃহস্পতিবার দুপুরে সে জামিন পায়। জামিনের বিষয়টি কারা কর্তৃপক্ষ বেলা সাড়ে তিনটার দিকে জানতে পেয়ে সংশ্লিষ্ট দপ্তরে বার্তা পাঠায়।

হারুন অর রশিদের ভাগিনা সুমন ফিরোজ জনায় আমার মামা দিনাজপুর জেলা কারাগারের কারারক্ষীদের পাহারায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। তখন চিকিৎসক বলে রোগীর হার্টে ব্লক হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে দিনাজপুর জেলা কারাগারের ডেপুটি জেলার জামিনের বিষয়টি নিশ্চিত করে মামাকে মুক্ত করে দেয়। এর কিছুক্ষণ পরই বিকেল ৪ টা ৭ মিনিটে চিকিৎসক মামাকে মৃত বলে ঘোষণা করে।

আরও খবর




6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

৩ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে