কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বাঘারপাড়ার খাজুরা বাজারে ইউএনও’র ঝটিকা অভিযান: গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় প্রশাসন। আজ ০৫ মার্চ, ২০২৬ তারিখ দুপুরে উপজেলার বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাজারে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার।অভিযান চলাকালে প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— সোহাগ হোসেন ও বাসের।গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা বাজারে পুলিশের একটি চৌকস টিমকে সঙ্গে নিয়ে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। অভিযান চলাকালীন সোহাগ ও বাসেরকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করলে বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সাজা প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার জানান, মাদকের মরণছোবল থেকে তরুণ সমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি বলেন, “খাজুরা বাজারসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত চলবে। সমাজকে মাদকমুক্ত না করা পর্যন্ত প্রশাসনের এই কঠোর অবস্থান শিথিল হবে না।”অভিযান শেষে পুলিশি পাহারায় দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়। পুলিশের ওই চৌকস টিমটির পেশাদারিত্ব এবং ইউএনও’র তাৎক্ষণিক সিদ্ধান্তে এলাকায় মাদকের বিরুদ্ধে এক জোরালো সতর্কবার্তা পৌঁছে গেছে।খাজুরা বাজারের সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, দিনের বেলা জনসমাগমস্থলে মাদক সেবনের ফলে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছিল। ইউএনও ভূপালী সরকারের এই সরাসরি উপস্থিতিতে পরিচালিত অভিযান মাদকসেবীদের মনে ভীতির সঞ্চার করেছে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।


আরও খবর