দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বাঘারপাড়ায় অবৈধ মাটি কাটা রোধে কঠোর অভিযান: জেল-জরিমানায় কুপোকাত মাটি খেকোরা

যশোরের বাঘারপাড়া উপজেলায় ফসলি জমির মাটি রক্ষা এবং পরিবেশ বিপর্যয় রোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদানের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার (২ মার্চ, ২০২৬) বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রায়পুর গ্রামের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এতে একদিকে যেমন আবাদি জমি নষ্ট হচ্ছিল, অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে মেহেদী সরদার ও দাউদ হোসেন নামের দুই ব্যক্তিকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এই অর্থদণ্ড অনাদায়ে তাঁদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকালে বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার এবং বাঘারপাড়া থানার একটি চৌকস পুলিশ দল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "কৃষি জমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর। আমাদের সুনির্দিষ্ট তথ্য ছিল যে, একটি চক্র রায়পুর গ্রামে ফসলি জমি ধ্বংস করে মাটি বিক্রি করছিল।আমরা দ্রুত অভিযান চালিয়ে তাঁদের শাস্তির আওতায় এনেছি।

"তিনি আরও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "ফসলি জমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ মাটি ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।"স্থানীয় কৃষকরা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও খবর