কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন

জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন 

শ্যামনগর উপজেলা প্রতিনিধি:উপকূলীয় জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ, অভিজ্ঞতা ও অভিযোজন সংগ্রামকে সামনে আনতে গবেষণা ও উন্নয়ন সংস্থা বারসিক আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী ‘লোকালি লেড এ্যাডাপটেশন মেলা’। আগামী ৯ মার্চ সারাদিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি ও ধুমঘাট সংলগ্ন পাইকের মোড় বিলে।

সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন কৃষক হাবিবুর রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষানী অল্পনা রানী মিস্ত্রি , রাসায়নিক কীটনাশক  ব্যবহারে ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম,  কৃষানী চম্পা রানী প্রমূখ। সংবাদ সম্মেলনে তারা জানান, উপকূলীয় জনপদের মানুষ দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের মতো বহুমাত্রিক সংকট মোকাবিলা করে নিজেদের টিকে থাকার পথ তৈরি করেছেন। তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও উদ্ভাবনকে সামনে এনে নীতি-নির্ধারক, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করাই এই মেলার মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জ্ঞান ও অভিজ্ঞতাকে স্বীকৃতি না দিলে টেকসই সমাধান সম্ভব নয়। তাই এ আয়োজন কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রদর্শনী নয়; এটি উপকূলের মানুষের কণ্ঠকে জাতীয় ও বৈশ্বিক পরিসরে তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে।

মেলায় থাকবে ১২টি প্রদর্শনী স্টল। এসব স্টলে উপস্থাপিত হবে উপকূলীয় অঞ্চলের ঘাস নিড়ানি যন্ত্র ও অচাষকৃত উদ্ভিদ-আগাছা নাশক উপকরণ, উপকূল ও হাওর অঞ্চলের মাছ ধরার ঐতিহ্যবাহী সরঞ্জাম, স্থানীয় অভিযোজন কৌশল ও চর্চা, বিলুপ্তপ্রায় উপকূলীয় সামগ্রী নিয়ে ‘সুন্দরবন যাদুঘর’, আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত উপকরণ, বনজীবী ও হাওর এলাকার সামগ্রী, পরিবেশবান্ধব চুলা ও হাজল, স্থানীয় জাতের বীজ-ধান-চাল, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, হাতে আঁকা ছবিতে উপকূলের সংকট-প্রাণবৈচিত্র্য এবং উপকূলীয় নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি।

সারাদিনজুড়ে থাকবে জারি-সারি গান, স্থানীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিনয়, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শনী। এসব আয়োজনের মাধ্যমে উপকূলের মানুষের জীবনসংগ্রাম, চ্যালেঞ্জ ও আশার গল্প তুলে ধরা হবে।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হবে একটি নাগরিক সংলাপ। এতে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে উপকূলীয় অভিযোজনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবেন। সংলাপ থেকে স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা হবে। একই সঙ্গে স্থানীয় জলবায়ু সংকট ও জনগোষ্ঠীর দাবি-দাওয়া তুলে ধরে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা উপকূলীয় জনগোষ্ঠীর জ্ঞানভিত্তিক সমাধানকে জাতীয় পর্যায়ে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা স্থানীয় জনগণ, শিক্ষার্থী, যুবসমাজ, নারী সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে মেলায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

ছবি- শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন 


Tag
আরও খবর