বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহা-মহোৎসব পালিত

শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহা-মহোৎসব পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ সৎসঙ্গ মন্দিরে সৎসঙ্গ বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব মহা-মহোৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৭ ও ২৮ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী অনুষ্ঠানে ১ম দিন শুক্রবার বিকালে উপজেলা উৎসবের উদ্বোধন করা হয়। ২য় দিন শনিবার সকালে প্রার্থনা ও গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পর শিশু কিশোর সৎসঙ্গ পরবর্তী চিকিৎসা সম্মেলন অনুষ্ঠিত হয়। চিকিৎসা সম্মেলনে আলোচ্য বিষয় ছিল রোগের চিকিৎসার থেকে রোগ যাতে না হয়, তাই করা ভাল। ডাঃ গণেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা করেন ডাঃ দীনবন্ধু মন্ডল ও ডাঃ মধুসূদন সদা। আলোচনাশেষে বিনামূলে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পর নবেন্দু মন্ডলের সঞ্চালনায় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব সম্মেলনে বক্তব্য রাখেন তরুণ তীর্থ মন্ডল, প্রভাষক প্রীতি সুন্দর মন্ডল, বিনায়ক মন্ডল, সবুজ বিশ^াস প্রমুখ। যুব সম্মেলনে আলোচ্য বিষয় ছিল ‘শিক্ষা মানেই হাতে-কলমে বাস্তব শিক্ষা, আর লিটারেশন হল আক্ষরিক জ্ঞান বা মুখস্তবিদ্যা, যা শিক্ষার সাথে সম্পর্কহীন।

বিকালে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রভাষক অনুদীপা রায়ের সঞ্চালনায় মাতৃসম্মেলনে বক্তব্য রাখেন উমা রানী মন্ডল, লতা রানী সরকার, রান্তু দেবী, সন্ধ্যা রানী বাহাদুর, মাধবী রানী, সুরুজ বালা, কবিতা রানী, চন্দনা রানী প্রমুখ। 

সন্ধ্যায় সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত হয়।  সৎসঙ্গ উৎসব উদ্যাপন কমিটির সম্পাদক প্রভাষক শ্রী অভিষেক কুমার মন্ডলের সঞ্চালনা ও শ্রী সুব্রত আদিত্যের সভাপতিত্বে সাধারণ ধর্মসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রী বিমল কৃষ্ণ সানা, শ্রী সুপদ চক্রবর্তী, শ্রী সুপদ রায়, অ্যাড,ঝন্টু চন্দ্র, শ্রী কালী চরণ মন্ডল, শ্রী সনৎ কুমার ঘোষ, শ্রী গৌতম ঘোষ,শ্রী পরিমল মন্ডল প্রমুখ। এছাড়া দুই দিন ব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। হাজারো ভক্তের অংশ গ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

ছবি- শ্যামনগরে মুন্সিগঞ্জ ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব মহা-মহোৎসব উপলক্ষে সাধারণ ধর্মসভা।




Tag
আরও খবর