শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

প্রতিমন্ত্রী পুতুলকে সংবর্ধনা, নর্থবেঙ্গল সুগার মিলসে নবনির্বাচিত সিবিএ কমিটির শপথ

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড-এ নবনির্বাচিত সিবিএ (শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন) কমিটির সংবর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে মিলের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর আর রশীদ পাপ্পু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এবং সাবেক পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের চিনি শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিক-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং কল্যাণমূলক সুবিধা সম্প্রসারণে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি, আখচাষ সম্প্রসারণ ও মিলের আর্থিক স্থিতিশীলতা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি সুসংগঠিত ও দায়িত্বশীল ইউনিয়ন মিলের শৃঙ্খলা বজায় রাখা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি নবনির্বাচিত কমিটির প্রতি শ্রমিকদের আস্থা অটুট রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে মিল পরিচালিত হলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। তিনি মিলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সংযোজনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি মোমিনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্যে তারা শ্রমিকদের অধিকার সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে মিলের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, আখচাষি প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিলের সমৃদ্ধি ও সাফল্য কামনা করা
Tag
আরও খবর