জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে রমজান উপলক্ষ্যে তিন শতাধিক পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী

সিরাজগঞ্জে রমজান উপলক্ষ্যে তিন শতাধিক পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী


‎

‎বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা "দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি" (Dost Aid Bangladesh Society) এর উদ্যোগে- সিরাজগঞ্জের হতদরিদ্র, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত তিনশতাধিক পরিবারের মাঝে  ফুডপ্যাকেজ (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশনায়-

‎শনিবার (২৮ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী'তে অবস্থিত সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে- উক্ত মানবিক সহায়তা ফুডপ্যাকেজ বিতরণ অনুষ্ঠানে "দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি''র প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস  স্বাগত বক্তব্যে রাখেন এবং এ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সিরাজগঞ্জের  কর্মকর্তা নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বহুলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য জননন্দিত চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান, সদর থানা বিএনপির সাবেক ক্রীড়া মোঃ ফরিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। দোস্ত এইডের সিরাজগঞ্জের অফিস পরিচালক এস.এম.আশরাফুল ইসলামসহ, স্থানীয় শিক্ষক, গন্যমাণব্যক্তি,গণমাধ্যম কর্মী ও অসংখ্য স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন।

‎উক্ত বিতরণকৃত  ফুডপ্যাকেজের প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ১০’কেজি চাল, মুড়ি ১'কেজি, ছোলাবুট১ কেজি, খেজুর ১কেজি,  ২’লিটার সয়াবিনতেল,  ২'কেজি আলু, ২’কেজি পেঁয়াজ,  লবণপ্যাকেট এক কেজি প্রভৃতি। সর্বমোট প্রায় ২২কেজি ওজনের খাদ্য সামগ্রী সম্বলিত প্রতিটি প্যাকেট একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণ করবে, পবিত্র মাহে রমজান সময়কালীন উপকারভোগীদের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে। এসময় পুরো এলাকায়  উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

‎জানা যায় যে,২০১৮খ্রি. প্রতিষ্ঠালগ্ন থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন কার্যক্রম, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন, কোরবানির মাংস বিতরণ, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

‎

আরও খবর