জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আইসিটি খাতে বিপ্লব: ১০ লক্ষ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হবে-জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

দেশচিত্র

বাংলাদেশের  আইসিটি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সরকারের মহাপরিকল্পনার আওতায় আগামী কয়েক বছরে মধ্যে ১০ লক্ষ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি করা হবে জানালেন তথ্যপ্রযু্ক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম  । 

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ফকির মাহবুব আনাম  বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, স্টার্টআপ সহায়তা এবং সফটওয়্যার রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এই বিশাল কর্মসংস্থানের লক্ষ্য অর্জন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডেটা অ্যানালিটিক্স, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন কালে বক্তব্যে মন্ত্রী বলেন, “তরুণদের দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার মাধ্যমে আমরা দশ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।” তিনি জানান, তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কর্মসূচি, আইটি পার্ক সম্প্রসারণ এবং সফটওয়্যার রপ্তানি বৃদ্ধি এই পরিকল্পনার মূল ভিত্তি।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের  দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি। তাঁর নির্বাচনী প্রতিশ্রæতি ফ্যামিলিকার্ড, কৃষক কার্ড প্রদান, খালকাটাসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে।


ফকির মাহবুব আনাম আরও বলেন, মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রæতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোন রকম চাঁদাবাজি সন্ত্রাসী হবে না। দখলবাজি হবেনা। অল আর জিরো টলারেন্স। আমরা জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারই  ধারবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মান কাজ উদ্বোধন করা হলো। শহরের প্রাণকেন্দ্রে মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘবের জন্য সর্বাগ্রে এই কাজ উদ্বোধন করেন। আমরা দেশের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবেন্দসহ সকলের সহযোগিতা নিয়ে জনকল্যাণের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে চাই।


এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন।

Tag
আরও খবর





6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে