কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল শ্যামনগর

ছবি- শ্যামনগরে ভূমিকম্পে ফাটলের সৃস্টি হওয়া ভবন।


স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উপকূলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান সাধারণ মানুষের।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারী) বেলা ১টা ৫২ মিনিটে আকস্কিক এই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে সমগ্র সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা আবহাওয়া অফিসের তথ্য মতে এর উৎপত্তি স্থল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।

প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ দুপুরে হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় দু’বার। তবে প্রথম বারের তুলনায় ২য় বার বেশ জোরে ঝাঁকুনি হয়। জুমার নামাজের সময় হওয়ায় আতঙ্কে মুসল্লীরা অনেকে দৌড়ে খোলা জায়গায় অবস্থান নেন। উপজেলার উত্তর হাজীপুর মসজিদের মুসল্লীরা জুমার নামাজের সময় শক্তিশালী ভূমিকম্পে কান্নায় ভেঙ্গে পড়েন। জানা যায় ভূমিকম্পে মসজিদের দেওয়ালে ফাটলের সৃস্টি হয়েছে। হরিনগর চুনকুড়ি জামে মসজিদেও ফাটল সৃষ্টি হয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা। আব্দুর রশিদ ঢালী জানান শংকরকাটি বায়তুননুর জামে মসজিদের দেওয়ালে ভূমিকম্পে ফাটলের সৃস্টি হয়েছে। 

 উপজেলার নকিপুর গ্রামের গৃহিনী শর্মিষ্ঠা রানী বলেন ভূমিকম্পে আতঙ্কে তার দু সন্তান নিয়ে ঘর ছেড়ে বাইরে অবস্থান নেন। তিনি আরও বলেন তার পাকা ঘরের দেওয়ালে বেশ ফাটল ধরেছে। সোনামুগারী গ্রামের কিরণ শংকর চ্যাটার্জী বলেন তার বসত ঘরের পাকা দেওয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। 

শ্যামনগর উপজেলার  পদ্মপুকুর দাখিল মাদ্রাসা ও পাতাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের পিলার ও দেওয়ালে ভূমিকম্পে ফাটলের সৃষ্টি হয়েছে, প্লাস্টার ধব্বসে পড়েছে কিছু স্থানে যা ঐ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ জানান।

বাদঘাটা গ্রামের আব্দুস সালাম জানান, উপজেলার রমজাননগর ইউপির সোনাখালী গ্রামের শফিকুল ইসলামের মাটির দেওয়ালের তৈরী ঘরটির এক পাশের দেওয়াল ভূমিকম্পে পড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন ইতিপূর্বে এত শক্তিশালী ভূমিকম্প দেখেননি। মুন্সিগঞ্জ ইউপির জেলেখালীর বাসিন্দা ৭২ বছর বয়সের নিরঞ্জন মন্ডল বলেন তার বয়সে এত শক্তিশালী ভূমিকম্প দেখেন নাই। ভূমিকম্পের উৎপত্তিস্থল পাশ^বর্তী উপজেলা আশাশুনি হওয়ায় খুব বেশি কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা মতামত প্রকাশ করেন। যার কারণে মানুষের মধ্যে বেশ আতঙ্ক সৃস্টি হয়।

শ্যামনগর উপজেলার জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন ভূমিকম্পে মারাতœক কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




Tag
আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে