চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে শেরপুরে মোবাইল কোর্ট অভিযান কচুয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হোসেন বাবুলের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মোটরসাইকেল শোডাউন কালবৈশাখীর তাণ্ডবে নিভল শিশুর প্রাণ ছাত্র জীবনে আড্ডা নয়, পড়াশোনায় মন দেওয়ার সুযোগ ও সময় ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার মধুপুরে সুজন হত্যার প্রতিবাদে গোপদ গ্রামবাসীর গণমিছিল ও মানববন্ধন শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ শ্যামনগরে চামড়ার ক্রেতা সংকট, দুর্গন্ধ এড়াতে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে চামড়া পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে সসহায়-দুস্থ মানুষের মাঝে মেয়র প্রার্থীর কোরবানীর গোশত বিতরণ ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে শেরপুর ধনুট আঞ্চলিক সড়ককে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাঘারপাড়ায় দর্শনার্থীদের নজর কেড়েছে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় শ্রীমঙ্গলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন পৌর প্রশাসক জিয়াউর রহমান দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আযহার প্রধান জামাত সম্পন্ন

শিক্ষকতার বাইরে অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2026 05:51:56 pm

শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি দায়িত্বশীল ও পূর্ণকালীন পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ দিতে হবে। শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে অবশ্যই নিয়ম মেনে অনুমতি নিতে হবে। নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণমাধ্যম সচেতন ও নিষ্ঠার সঙ্গে যে-সব প্রতিবেদন প্রকাশ করবে, আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। সাংবাদিকরা আপনাদের কাজ আরও ত্বরান্বিত করুন। কারও দায়িত্বে অবহেলা জনসম্মুখে এলে সেটি আমাদের নজরে আসবে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করব।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি, যার প্রভাব এখনও শিক্ষা ব্যবস্থায় রয়েছে। শিক্ষা খাতে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। আমাকে দুই থেকে চার মাস সময় দিন, এরপর পরিবর্তন দেখতে পাবেন। আমার অনেক পরিকল্পনা রয়েছে বলেন তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রীর দায়িত্ব শুধু ভবন নির্মাণ করে শ্রেণিকক্ষ খালি রাখা নয়। যেখানে যা প্রয়োজন, সেটিই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শূন্যপদ পূরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করাকে তিনি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৫ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে