স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2026 05:26:13 pm

জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা হবে। গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোয় আনা এবং জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যমে দেশ এখনও পুরোপুরি যুক্ত হতে পারেনি। এ খাতকে আধুনিকায়নের জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন আমাদের মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ যেন মিথ্যা বা ভিত্তিহীন তথ্যের শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার।”

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সাম্প্রতিক মনোমালিন্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনও পুরোপুরি অবহিত নই। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।”

নতুন সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রকল্প চালু করা হচ্ছে। এসব সিদ্ধান্ত বরিশালে দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে সকালে সার্কিট হাউজে আরেকটি কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)–এর চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

সভায় উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় জোরদার এবং মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag
আরও খবর