রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

পাংশায় পূর্ব শত্রুতা জেরে বসত বাড়িতে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে

রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতা জেরে বসত বাড়িতে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাংশা মডেল থানায় সাত জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে। 


শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম। 


এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া খালপাড়া এলাকার কালাম খানের স্ত্রী পান্না খাতুন লিখিত অভিযোগ দায়ের করে। 


অভিযুক্তরা হলেন, সরিষা ইউনিয়নের প্রেমটিয়া খালপাড়া এলাকার মসলেম উদ্দিন মোল্লার ছেলে মনোয়ার মন্ডল, ইলা মন্ডলের ছেলে মিলন মন্ডল, সালাম মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল, মাসুদ মন্ডলের ছেলে রাব্বি মন্ডল, সুনা মন্ডলের ছেলে টকেন মন্ডল, জুমারত মন্ডলের ছেলে মসলেম উদ্দিন মোল্লা ও সারোয়ার মন্ডল। 


ভুক্তভোগী পান্না খাতুনের দাবী, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাদের ক্ষতি করতে ষড়যন্ত্র করে আসছিল। কিছুদিন আগে অভিযুক্তরা তার পরিত্যক্ত খরির ঘরে অবৈধ অস্ত্র রেখে সেনাবাহিনীতে খবর দেয়। পরে সেনাবাহিনী সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। 


তিনি বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় অভিযুক্তরা আমার ক্ষতি করতে খরির ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে আমার পাশের বাড়ির লোকজনের চিৎকারে আমরা বাইরে এসে আগুন দেখতে পাই।পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিভায়।এতে আমার অনেক মালামাল পুড়ে গেছে। 


এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে একজন সাব ইন্সপেক্টর কে তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Tag
আরও খবর