সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

স্বপ্ন পূরণের পথে যশোর: কঠোর নিরাপত্তায় নার্সিং ভর্তি পরীক্ষা সম্পন্ন

যশোরের নার্সিং অঙ্গনে আজ এক নতুন স্বপ্নের বীজ বপন করা হলো। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য আয়োজিত দেশব্যাপী পরীক্ষার অংশ হিসেবে যশোরেও একযোগে সম্পন্ন হয়েছে এই পরীক্ষা। ভোরের আলো ফোটার সাথে সাথেই যশোর মেডিকেল কলেজ ও যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।যশোরের  দুটি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এই পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রগুলোতে মোবাইল কোর্ট ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। কঠোর তদারকির ফলে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের চোখে ছিল সফলতার স্বপ্ন। আর অভিভাবকদের কণ্ঠে ছিল মানবসেবার অনন্য উদাহরণ। এক অভিভাবক আবেগাপ্লুত হয়ে বলেন, "আমার সন্তান শুধু নার্স নয়, একজন সেবক হিসেবে মানুষের কষ্ট লাঘবে কাজ করবে—এই স্বপ্নই আমরা দেখি। পড়াশোনা শেষ করে সে যেন আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে, এটাই আমাদের কামনা।"অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, এবারকার ভর্তি পরীক্ষায় মেধার সঠিক মূল্যায়ন হবে। চূড়ান্ত ফলাফলে যেন প্রকৃত যোগ্যরাই স্থান পায়, সে ব্যাপারে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।যশোর কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হওয়া শিক্ষার্থীরা হাসি মুখে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন, বুকে লালন করছেন আর্তমানবতার সেবায় আত্মনিবেদিত হওয়ার দৃঢ় প্রত্যয়।

আরও খবর