শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মিষ্টির প্রলোভনে নিভে গেল ৫ বছরের জান্নাতুলের হাসি: বাঘারপাড়ায় পাশবিকতার চরম সীমা

খেলার ছলে মিষ্টির প্রলোভন যে এত বড় কাল হয়ে দাঁড়াবে, তা ভাবতেও পারেনি ছোট্ট জান্নাতুল মাওয়া। যশোরের বাঘারপাড়ার খলশী গ্রামে এক ৫ বছরের শিশুকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় বইছে শোক ও ক্ষোভের মাতম। বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে শিশুটি লড়ছে যশোর জেনারেল হাসপাতালের বিছানায়।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের তপ্ত রোদে যখন গ্রামটি কিছুটা শান্ত, তখনই ঘটে এই বর্বরোচিত ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর ৬ মাস বয়সী শিশু জান্নাতুলকে একা পেয়ে প্রলুব্ধ করে একই গ্রামের শিহাব (১৮), যে কিনা ওই গ্রামেরই আহাদ আলীর ছেলে। মিষ্টি খাওয়ানোর মিথ্যা আশ্বাসে সে শিশুটিকে নিয়ে যায় পাশেই আব্দুল হাই মাস্টারের একটি নির্জন বাগানে।

অভিযোগে জানা যায়, জনমানবহীন ওই বাগানে নিয়ে জান্নাতুলের মুখ টেপ দিয়ে পেঁচিয়ে দেয় শিহাব, যেন তার আর্তচিৎকার কারও কানে না পৌঁছায়। এরপর হাত-পা বেঁধে তার ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন। ৫ বছরের এক শিশুর ওপর এমন সহিংসতা স্তম্ভিত করেছে খোদ চিকিৎসকদেরও।

ঘটনার পর জান্নাতুলের শারীরিক অবস্থার চরম অবনতি হলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক আঘাতের কারণে শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।জান্নাতুলের বাবা জাহাঙ্গীর আলমের কণ্ঠ এখন রুদ্ধ।পরিবারের দাবি, একজন ১৮ বছর বয়সী তরুণ কীভাবে এমন জঘন্য কাজ করতে পারে তা ভাবনার বাইরে। তারা এই ঘটনার মূল হোতা শিহাবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বাঘারপাড়া থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিহাবকে আইনের আওতায় আনতে এলাকায় অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

আরও খবর