যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বিএনপি নেতা টিএস আইয়ুবের বাসভবন থেকে ৩টি পটকা উদ্ধার, তদন্তে পুলিশ

যশোরের বাঘারপাড়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বাসভবন থেকে তিনটি আতশবাজি পটকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় অবস্থিত ওই নেতার বাসভবনের সীমানা প্রাচীরের ভেতর থেকে এগুলো জব্দ করা হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাসভবনের আঙিনায় সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরীক্ষা শেষে পুলিশ নিশ্চিত করে যে উদ্ধারকৃত বস্তুগুলো মূলত আতশবাজি পটকা।বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বাসভবন কম্পাউন্ড থেকে তিনটি পটকা উদ্ধার করা হয়েছে।\


এটি স্রেফ আতঙ্ক সৃষ্টির চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনো নাশকতামূলক উদ্দেশ্য ছিল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।"ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ওই বাসভবন ও এর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর