নতুন ভিসি পেল ৭ বিশ্ববিদ্যালয় বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: ৪০০ পরিবারের মুখে হাসি ফোটালেন ইউএনও ভূপালী সরকার জাল যার, জল তার—মাছ ধরতে আর ইজারা দিতে হবে না” : প্রতিমন্ত্রী নুরুল হক নূর পীরগাছায় পেশাজীবি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত শার্শার কায়বা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ তৃণমূলের আস্থা রুমানা মোর্শেদ কনকচাঁপা: সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করার জোরালো দাবি। আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা এস এম বাবর আলী: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হাতিয়ায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পেঁয়াজের দাম নেই, ঈদের আনন্দও ম্লান কৃষকের ঘরে মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত। চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুপাতলী বাজারে হঠাৎ বয়লার মুরগির দাম বৃদ্ধি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ‎সুন্দরবনে ঈদ উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা, বনরক্ষীদের ছুটি বাতিল

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 24-02-2026 10:47:54 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে বলেছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।’

তবে বেসরকারি উদ্যোক্তারা এ উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে, সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ন ও বন্ধ পাটকল ও চিনিকলগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যে বলা হয়েছিল, ওই সময় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি।

এর মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ন/বন্ধ শিল্প ৩৮২টি, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন পাঁচটি, বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন ছয়টি চিনিকল এবং বিএসইসি’র চারটি কারখানা রয়েছে।

এরপর গত দুই বছরে এই সংখ্যা আরো বেড়েছে। তবে, হালনাগাদ কোনো পরিসংখ্যান সরকারের তরফে প্রকাশ করা হয়নি।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ন শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।’ সূত্র: বাসস

Tag
আরও খবর