দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

১০ মার্চ থেকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-02-2026 08:05:01 pm

আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেওয়া হবে আড়াই হাজার টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ, বিএনপি সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ দেবে সরকার। ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে মন্ত্রিসভার সভায় বৈঠক উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।


এর আগে মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে প্রবেশ করেন।দিনের কার্যসূচি অনুযায়ী- সকাল সাড়ে ১০টায় নিউমুরিং কন্টেনার টার্মিনালের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৪ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে