কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

কুড়িগ্রামে গভীররাতে বৃদ্ধা মা রাস্তায়, পুলিশের উদ্ধার

ফাইল ছবি



কুড়িগ্রামে গভীররাতে বাড়ি থেকে ছেলেরা ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের দেয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি বুধবার রাতে,উলিপুর উপজেলার গাবুরজান এলাকায়  ঘটে। 



বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 


পুলিশ জানায়, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে ৫ ছেলে সন্তান থাকার পরও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মা প্রচন্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা "৯৯৯" ফোন দেয়। 


পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ ওই মাকে উদ্ধার করেন। পরে তাকে উলিপুর থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে পুলিশ। এখন থেকে বৃদ্ধা মহিলা তার মেয়ের জিম্মায় থাকবে এবং ছেলে সন্তানেরা তার মায়ের ভরনপোষণের অর্থ প্রদান করবেন মর্মে পুলিশের কাছে অঙ্গীকারাবদ্ধ হন। 


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আসরাফুজ্জামান বলেন,গতকাল রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ওই বৃদ্ধা মাকে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।  


আরও খবর