শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

লাখাইয়ে সেচের পানির অভাবে ফসলি জমি মরুভূমি, কৃষকের হাহাকার

লাখাইয়ে সেচের পানির অভাবে ফসলি জমি মরুভূমি, কৃষকের হাহাকার লাখাইয়ের সুতাং নদীর সেচ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকেরা পানির অভাবে বোরোধান নিয়ে বিপাকে পড়েছেন, খোঁজ নিয়ে জানা যায়, ১নং লাখাই,৩নং মুড়িয়াউক, ৪নংবামৈ,৫ন করাব,এবং ৬নং বুল্লা ইউনিয়নের পানির সংকটে বোরো ধান চারা লাল হয়ে মরে যাচ্ছে। সরেজমিনে ৬নং বুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, একরের পর একর জমির কৃষকের ধানের চারা রোপন করার পর একবার পানি দিলেও আর পানি দিতে পারে না, পানির অভাবে আবাদ করা চারা মরে যাচ্ছে। মাঝেমধ্যে দুই-একটি জমিতে ধানের চারার দৃশ্য দেখা গেলেও সেগুলোও পানি শূন্য। এদিকে খাল ডোবাতেও পানি দেখা যাচ্ছে না।  স্থানীয়রা জানায়,আজ থেকে১০/১২ বছর আগে সুতাং নদী গভীর থাকায় পর্যাপ্ত পানি থাকতো,তখন তারা সেচের মাধ্যমে ইরি-বোরো মৌসুমে চাষাবাদ করতেন। কিন্তু কয়েক বছর নদীতে প্রাণ আর এফ এল কোম্পানির শিল্পবর্জ্যে আবর্জনায় নদী কানায় কানায় ভরে গিয়াছে, যার কারনে বর্তমানে নদীতে পানির খবর নেই। এ বিষয়ে কৃষকরা জানিয়েছেন, কয়েক মাস ধরে বৃষ্টির দেখা নেই, নদীতে পানি নেই, পানি অভাবে আমাদের ক্ষতি হচ্ছে, জমি শুকিয়ে আছে। এছাড়াও অনেকে নদীর গভীরে একটু পুরোনো পানি দিয়ে সেচ দিয়ে শুরু করে বিপাকে পড়েছেন। করাব গ্রামের কৃষক আবুল কাশেম জানান,আমি ১০একর ধানের চারা জমিতে রোপন করেছি,নদীতে নতুন জোয়ার পানি আসলে সেচ দিয়ে কীটনাশক ব্যবহার করলে ধান গাছ মোট তাজা হবে। কিন্তু নির্ধারিত সময়ে পানি না আসায় ধানের চারা লাল হয়ে মরে যাচ্ছে। আমাদের অতি দ্রুত স্কীমের পানি প্রয়োজন। কৃষক জাকির হোসেন জানান, গত ৩০-৪০ বছর ধরে নদী সংস্কার করা হচ্ছে না। এই এলাকা কিছুটা উঁচু হওয়ার কারণে পানি সঞ্চালনায় সমস্যা হয়। তাই নদী খনন করাও জরুরি। যাতে আমরা সারাবছর নিরবচ্ছিন্ন পানি পেতে পারি। বামৈ গ্রামের সেচ ম্যানেজার আব্দুল কাদের জানান, প্রতি মৌসুমের জানুয়ারির ১৫ তারিখের মধ্যে কৃষকদের ধান চাষ শেষ হয়ে গেলেও আমি সেচ মেশিন নিয়ে প্রস্তুত থাকলেও নদীতে পানি না থাকায় কিছুই করতে পারছি ন। এতে আর্থিক ক্ষতি হচ্ছে। নদী সংস্কার করা প্রয়োজন। জমিতে হালচাষ, বীজ, ড্রেন সংস্কার করার কারণে অনেক টাকা খরচ হয়ে যায়। পানি আসবে ভেবে অনেকে জমিতে পানি তুলে ধানের চারা রোপণ করেছেন, কিন্তু এখনো পানি আসেনি। যদি ১/২দিনের মধ্যে পানির জোয়ার না আসে তাহলে কৃষকদের ভিক্ষা করতে হবে।
Tag
আরও খবর