শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

নন্দীগ্রামে কৃষি জমিতে পুকুর খননের অপরাধে ৩ জনের কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন গ্রামে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সরকারী আদেশ অমান্য করে অবৈধ ভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেয়া হয়।


বুধবার রাতে অবৈধভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল ইসলাম। এসময় ২টি এস্কেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।


সাজা প্রাপ্তরা হলেন, সিংড়া উপজেলার ছোট বাঁশবাড়িয়া গ্রামের রিয়াদুল ইসলাম (৩৬),  পাবনার আমিরপুর থানার থানপুর গ্রামের উজ্জল ফকির (৩৯) ও সাথিয়া থানার বড়গ্রামের মনজুরুল ইসলাম (৪২)।


জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার চাকলমা, হাটধুমা ও কল্যাণনগর গ্রামে রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খনন শুরু করে। সেই মাটি তারা বিভিন্ন স্থানে ট্রাকে তুলে বিক্রি করে আসছিলেন । সংবাদ পেয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল ইসলাম সঙ্গে একদল পুলিশ নিয়ে তাদের তিনজনকে আটক করেন।


নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, সরকারী নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাদের কারাদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর