বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2022 03:01:35 am

সংগৃহীত ছবি

প্রবাস ডেস্ক :


নতুন সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া।


মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার জানিয়েছেন, উৎপাদন খাতে কাজ করার জন্য গত সপ্তাহে ৫৩ জন বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে।


মালয়েশিয়ার মানবসম্পদ সমিতির সভাপতি জারিনা ইসমাইল বলেছেন, ‘বাংলাদেশের কর্মীরা উৎপাদন খাতে শূন্যতা পূরণে সাহায্য করবে।’


গত ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষর করা হয়, যা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


মালয়েশিয়ার অ্যাসোসিয়েটেড চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এসএমই কমিটির চেয়ারম্যান কুং লিন লুং বলেছেন, ‘মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকরা ধীর গতিতে প্রবেশ করলেও এটি ব্যবসার জন্য আনন্দের সংবাদ। আমার তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।


তিনি বলেন, ‘মালয়েশিয়া এখনও বিদেশি শ্রমিকদের ওপর খুব নির্ভরশীল। এই মুহূর্তে চরম শ্রমিক সংকটের কারণে অর্ডারগুলো পূরণ করা যাচ্ছে না। তাই, রপ্তানিকারকরা সমস্যায় পড়ছেন।’


কুং লিন লুং আরও বলেন, ‘বিদেশি কর্মী নিয়োগের জন্য ওয়ান স্টপ রেফারেল সেন্টার থাকা উচিত। শ্রমিক ধরে রাখার প্রক্রিয়া সহজ করা উচিত। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকরা একাধিক মন্ত্রণালয় ও সংস্থার আওতাভুক্ত। যদি এটি একটি মন্ত্রণালয় কিংবা একটি সংস্থার অধীনে স্থানান্তর করা যায়, তাহলে আরও ভালো হবে।’


ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্সের সভাপতি তান শ্রী সোহ থিয়ান লাই বলেছেন, ‘মালয়েশিয়ান নিয়োগকর্তারা ভালো কাজের প্রতিশ্রুতির কারণে বাংলাদেশিদের নিয়োগের পক্ষে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক একদিকে যেমন দ্রুত কাজ শিখতে পারেন, অন্যদিকে সহযোগিতামূলক এবং স্থানীয় কাজের পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম। বাংলাদেশিরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়। তারা অত্যন্ত উৎপাদনশীল। ওভারটাইম কাজ করতে ইচ্ছুক এবং ঝামেলা ছাড়াই যেকোনো বিভাগে স্থানান্তরিত হতে পারে।’


অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সি মালয়েশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুরেশ তান বলেছেন, ‘নিয়োগকর্তারা বাংলাদেশিদের পছন্দ করেন। কারণ তারা পরিশ্রমী, বিশেষ করে যারা উৎপাদন ও নির্মাণ খাতে কাজ করেন। তারা দ্রুত প্রশিক্ষিত হতে এবং মানিয়ে নিতে সক্ষম হয়। তবে, বাংলাদেশিদের নিয়োগ প্রক্রিয়া মানসম্মত ও স্বচ্ছ হওয়া উচিত।’


মালয়েশিয়ার এসএমই অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক ডিং হং সিং বলেন, ‘বাংলাদেশি শ্রমিকরা কঠোর পরিশ্রমী হওয়ায় ব্যবসায়ীরা তাদের স্বাগত জানিয়েছে। আমাদের সদস্যরা এখানে কাজ করার জন্য তাদের স্বাগত জানায়। কারণ, শ্রমিক ছাড়া আমরা উৎপাদনশীলতা বাড়াতে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারি না।’

আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে