চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-02-2026 09:48:33 pm

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


মন্ত্রণালয় জানায়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। অভিনন্দন বার্তায় পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’


এক্স-পোস্টটিতে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা চিঠিও যুক্ত করা হয়েছে। এতে লেখা ছিল, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে (তারেক রহমান) আমেরিকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করছি।’ 



চিঠিতে লেখা হয়েছে, ‘দুই দেশের মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।’ সম্প্রতি হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গও চিঠিতে আছে। চুক্তি বাস্তবায়ন হলে বাণিজ্যিক সম্পর্কের গতি বজায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এ চুক্তিকে উভয় দেশের শ্রমিক ও কৃষকদের জন্য কল্যাণকর হিসেবেও উল্লেখ করা হয়েছে। 


নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে, ‘এর মাধ্যমে আপনার (তারেক রহমান) সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।’ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতেও তারেক রহমানের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। 


আরও খবর