জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

ছবি সংগৃহীত।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত বিপুল ভোটে বিজয়ী হওয়া নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার শপথ অনুষ্ঠান শেষে ঢাকা থেকে নিজ এলাকায় বাড়ি ফেরার পথে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। 

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১১ টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ আনুষ্ঠান শেষে তিনি নিজ এলাকায় আসার পথে আজ বুধবার ১৮ ফেব্রুয়ারী বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌছলে নেতাকর্মীরা ফুল দিয়ে প্রিয় নেতাকে বরণ ও ফুলেল ভালোবাসায় সিক্ত করেন। 

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এ বিজয় আমার একার নয়। এ বিজয় আদমদীঘি ও  দুপচাঁচিয়া উপজেলাবাসীর। নেতাকর্মী ও সাধারণ মানুষ আমার পাশে থেকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন তাই সকলের ভালোবাসা নিয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, এমদাদুল হক সায়েম, আনোয়ার হোসেন হিটলু, মজনু তালুকদার, মহসিন আলী টুকু, কামরুজ্জামান, যুবদল নেতা এসএম জুয়েল রানা, আরিফুর হক রুমান, শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর